• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

পোরশায় কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার

দিনকাল বিডি ২৪ / ১৭০ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

পোরশা(নওগাঁ)প্রতিনিধি:

নওগাঁর পোরশায় প্রায় ১৩৭ কেজি ওজনের
একটি কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে থানা পুলিশ। গোপন
সংবাদের ভিত্তিতে বুধবার রাতে অভিযান পরিচালনা করে
বিষ্ণুমূর্তিটি নিতপুর ইউনিয়নের শিতলী গ্রামের রাশিদুল ইসলামের
পারিবারিক কবরস্থানের পাশ থেকে উদ্ধার করা হয়। সেখানে মূর্তিটি
শরিষা খড় দিয়ে ঢেকে রাখা অবস্থায় ছিল। পুলিশ স্থানীয় স্বর্ণকারদের
মাধ্যমে পরীক্ষা করে ধারণা করছেন এটি একটি কষ্টিপাথরের
বিষ্ণুমূর্তি। পোরশা থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান জানান,
বিষ্ণুমূর্তি হলেও এতে দুইজন নারী-পুরুষ রয়েছে। এটি অসৎ উদ্দেশ্যে
বিক্রির জন্য কেউ রেখেছিল বলে তাদের ধারনা। তবে তদন্ত চলছে জড়িতদের
বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান। বিষ্ণুমূর্তিটির ওজন
১৩৭ কেজি। এটি প্রকৃতপক্ষে কষ্টি পাথরের তৈরী কিনা তা বিশেষজ্ঞরা
বলতে পারবেন। তবে আপাতত থানার মালখানায় রাখা হয়েছে। পরবর্তীতে
আইনগত প্রক্রিয়ায়ার মাধ্যমে এটি প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরে
পাঠানো হবে বলে জানান। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category