• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

পোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

দিনকাল বিডি / ১৭৪ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় নিতপুর ইউনিয়নের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এনামুল হকের নিজ উদ্যেগে মহিলা-৬জন ও পুরুষ কোরআনে হাফেজ-১৪জন, এসএসসি এবং দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২৮জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ওই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এনামুল হক। উপজেলা যুবলীগ সাধারন মাহমুদুল হাসান খোকন ও উপকৃষি কর্মকর্তা আব্দুল হাইয়ের উপস্থাপনায় বক্তব্য রাখেন ইউএনও (ভারপ্রাপ্ত) মো. জাকির হোসেন, ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন, পোরশা সরকারি কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান, নিতপুর সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও: আব্দুল বাসির, নিতপুর মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল করিম, নিতপুর সরকারি স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল খালেক ও শামীম আনসারী ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াজেদ আলী। এসময় সাব-রেজিস্ট্রার খালেদা বেগম, ইউআরসি ইন্সিট্রাক্টর কামরুজ্জামান সরদার, মৎস কর্মকর্তা মনিরুজ্জামান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন। শেষে প্রত্যেক শিক্ষার্থীকে ক্রেষ্ট এবং ফুল দেওয়া হয়। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category