• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

পোরশায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

দিনকাল বিডি / ১৯৫ Time View
প্রকাশঃ শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রæয়ারীতে নির্বাচন সহ ৫দফা গণদাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁর পোরশা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় নিতপুর কপালীর মোড়ে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাও: সাগর আলী। এতে প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা জামায়াতের সহকারি সেক্রেটারী মাও: নাসির উদ্দিন। উপজেলা জামায়াতের সেক্রেটারী শরিফুল ইসলামের পরিচালনায় সমাবেশে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রæয়ারীতে নির্বাচন আয়োজন করা, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ, সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দূর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষদ্ধ করার দাবী জানানো হয়। শেষে সমাবেশ স্থল থেকে একটি বিক্ষোভ মিছিল হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ করা হয়। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category