• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

পোরশায় দুই আদিবাসী শিশু উদ্ধার

দিনকাল বিডি / ১৭৭ Time View
প্রকাশঃ শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশা থানা পুলিশ দুই আদিবাসী শিশুকে উদ্ধার করেছে। এরা দু’জন হলো উপজেলার ফুলবাড়ি বাগডাংগা গ্রামের জীবন মুর্মুর মেয়ে রুমিলা মার্ডি(১৪) ও মরিয়ম সরেন(৪)। থানা সূত্রে জানাগেছ, গত ৫/২/২০২৩ ইং তারিখে মেয়ে দু’জনের মা আরতি মুর্মু তাদের মেয়ে গত ২৮/১২/২০২২ইং তারিখে হারিয়েগেছে মর্মে পোরশায় থানায় এসে একটি সাধারন ডায়েরি করেন। এর পরিপ্রেক্ষিতে থানা অফিসার ইনচার্জ জহুরুল ইসলামের দিক নির্দেশনায় এসআই সাখোয়াত হোসেন ডিজিটাল প্রযুক্তি কাজে লাগিয়ে দিনাজপুরের বিরল উপজেলার পিপল্লা গ্রামের মৃতু সুরেন্দ্র নাথ রায়ের ছেলে সুদেবের বাড়ি থেকে শনিবার শিশু দু’জনকে উদ্ধার করে। থানা অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম জানান, মেয়ে দু’জন তার মায়ের উপর রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায়। পরে তারা দু’জনই পরবর্তীপুর রেল স্টেশনে ঘুরা ফেরার এক পর্যায়ে সুদেব তাদের দেখতে পায় এবং জিজ্ঞাসাবাদ করার পরে নিজ বাড়িতে নিয়ে গিয়ে আশ্রয় দেয়। এপর্যন্ত তারা সেখানেই অবস্থান করছিল। তাদের মায়ের সাধারন ডায়েরির পরিপ্রেক্ষিতে ডিজিটাল প্রযুক্তি কাজে লাগিয়ে থানা কতৃপক্ষ শনিবার তাদের উদ্ধার করেন এবং দুইজন মেয়েকে শনিবারই তাদের বাবা, মা’র নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানান। তিনি আরও জানান, তাদের বাবা-মা যে সাধারন ডায়েরি কিেছলেন তা প্রত্যাহার করেছেন এবং তাদের এবিষয়ে কোন আপত্তি নেই বলে লিখিত দিয়েছেন বলে জানান।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category