• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

পোরশায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দিনকাল বিডি ২৪ / ১০৭ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

​পোরশা(নওগাঁ)প্রতিনিধি: ্য়ঁড়ঃ;দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন্য়ঁড়ঃ;
এই প্রতিপাদ্যের আলোকে নওগাঁর পোরশায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিদ্যালয়
পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও দুর্নীতি দমন কমিশন (দুদুক) সমন্বিত
নওগাঁ জেলা কার্যালয় এর যৌথ উদ্যোগে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক
সংস্কৃতি কেন্দ্র মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান
অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হাফেজ মাওলানা মোঃ আব্দুল
মাতিন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাতিপুর কালিনগর উচ্চ
বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক একরামুল হক শাহ্ধসঢ়;। কেবল কঠোর আইন নয়,
সচেতনতাই পারে দুর্নীতিমুক্ত সমাজ গড়তে’ বিষয়ের ওপর পক্ষে ও বিপক্ষে বিতর্কে
অংশ গ্রহণ করে প্রতিযোগীয় যুক্তিপূর্ণ ও আকর্ষণীয় বিতর্ক এর মাধ্যমে
চূড়ান্ত পর্বে বিজয়ী হয়েছেন গাংগুরিয়া উচ্চ বিদ্যালয় দল এবং রানার্সাপ শিশা
উচ্চ বিদ্যালয় দল। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন আফিয়া ফামিদা। প্রধান অতিথির
বক্তব্যে ইউএনও রাকিবুল ইসলাম বলেন, ্য়ঁড়ঃ;দুর্নীতি একটি সমাজ ও রাষ্ট্রকে ভেতর
থেকে ধংস করে দেয়। তরুণ প্রজন্মকে এখন থেকেই দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার
হতে হবে। দেশপ্রেমের শপথ নিয়ে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে
দুর্নীতিকে ‘না’ বলতে হবে।্য়ঁড়ঃ; তিনি শিক্ষার্থীদের নৈতিকতা ও সততার
আদর্শে গড়ে ওঠার আহ্বান জানান। শেষে তিনি প্রতিযোগিতায় বিজয়ী ও
বিজিত দলের মাঝে ট্রফি বিতরণ করেন। এছাড়া দুর্নীতি বিরোধী
সচেতনতামূলক শপথ বাক্য পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে
স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও সুধীজন
উপস্থিত ছিলেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category