• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

পোরশায় নবনির্বাচিত সংসদ সদস্যকে প্রাথমিক শিক্ষা পরিবারের ক্রেস্ট প্রদান

দিনকাল বিডি ২৪ / ১৬৭ Time View
প্রকাশঃ বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

পোরশা(নওগাঁ)প্রতিনিধি:

নওগাঁর পোরশা উপজেলায় ত্রয়োদশ জাতীয়
সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য মোঃ মোস্তফিজুর
রহমানকে ক্রেস্ট প্রদান করেছে উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবার। বুধবার
উপজেলা প্রশাসনের আয়োজিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের
সংসদ সদস্যের মতবিনিময় সভা শেষে ওই ক্রেস্ট প্রদান করা হয়। উপজেলা
নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি)
মোসা: নাবিলা ফেরদৌস, থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান সহ
স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং
বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও
শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় সংসদ সদস্যের
নেতৃত্বে উপজেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে, অবকাঠামো
উন্নয়ন ও শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
উপজেলার শিক্ষাবান্ধব বিভিন্ন উদ্যোগ গ্রহণের জন্য সংসদ সদস্যের
সার্বিক সহযোগিতা কামনা করা হয়। এসময় সংসদ সদস্য জনাব
মোঃ মোস্তাফিজুর রহমান পোরশা উপজেলার প্রাথমিক শিক্ষা পরিবারের
প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category