• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

পোরশায় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন

দিনকাল বিডি ২৪ / ৬৭ Time View
প্রকাশঃ বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

পোরশা(নওগাঁ)প্রতিনিধি:

দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদে হবে উন্নতি” প্রতিপাদ্যের আলোকে নওগাঁর পোরশায়
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ৭দিন ব্যাপি
প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২৫ এর উদ্বোধন করা হয়েছে। প্রাণিসম্পদ ও
ডেইরী উন্নয়ন প্রকল্প(এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস ও
প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগীতায় অনুষ্ঠিত প্রদর্শনীতে প্রধান
অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্বোধন করেন ইউএনও রাকিবুল ইসলাম।
বুধবার প্রাণিসম্পদ অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত প্রদর্শনীতে সভাপতিত্ব
করেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর আলম। স্বাগত বক্তব্য রাখেন
উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারন কর্মকর্তা ডাঃ গোলাপ হোসেন। সংশ্লিষ্ট
কার্যালয়ের অফিস সহকারি গোপাল দাসের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে
সহকারি কমিশনার (ভূমি) মোছা: নাবিলা ফেরদৌস, থানা অফিসার ইনচার্জ
সাইফুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, ইউআরসি
ইন্সিট্রাক্টর আশরাফুল আলম সহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে
প্রদর্শনীতে অংশ গ্রহণকারী খামারীদের বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং
বিভিন্ন খামারী ও গরুমালিকদের প্রানিসম্পদ বৃদ্ধির লক্ষ্যে পশুপালনে উৎসাহ
প্রদান করেন ইউএনও রাকিবুল ইসলাম। পরে কর্মকর্তা ও খামারীদের অংশ গ্রহণে
এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্বদেন ইউএনও রাকিবুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category