• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

পোরশায় বিদ্যুৎস্পৃষ্টে মৃত ব্যক্তির পরিবারকে অনুদান প্রদান

দিনকাল বিডি / ১১১ Time View
প্রকাশঃ বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

(ছবি আছে)

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় বিদ্যুৎস্পৃষ্টে মৃত খাইরুল ইসলামের পরিবারকে ২০ হাজার টাকার অনুদান প্রদান করা হয়েছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় থেকে প্রাপ্ত চেকটি বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম তার কার্যালয়ে মৃত খাইরুল ইসলামের স্ত্রী জাহানারা খাতুনের হাতে তুলে দেন। এসময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু উপস্থিত ছিলেন। ইউএনও রাকিবুল ইসলাম জানান, নিতপুর শোভাপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে খাইরুল ইসলাম ২৮ আগস্ট ধামইরহাট উপজেলায় কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা যান। এর ফলে তার পরিবার উপজেলা নির্বাহী অফিসার বরাবর অনুদানের জন্য আবেদন করলে তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণ করার কারনে জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় থেকে ২০হাজার টাকার চেকটি পাওয়া যায়। প্রাপ্ত চেকটি মৃত ব্যক্তির স্ত্রীরর কাছে হস্তান্তর করা হয়।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category