• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

পোরশায় শুকুরের সাথে অটোভ্যান ধাক্কায় শিশু নিহত

দিনকাল বিডি ২৪ / ৯৮ Time View
প্রকাশঃ সোমবার, ৬ জুলাই, ২০২৬

​পোরশা(নওগাঁ)প্রতিনিধি:

নওগাঁর পোরশায় শুকুরের সাথে ধাক্কা লেগে
ব্যাটারিচালিত অটোভ্যান উল্টে মুশফিকা জান্নাতী নামে ৬ মাস বয়সের এক
কন্যা শিশু মারাগেছে। এতে নিহত শিশুর নানি কুলসুম বেগম (৫৫) গুরুতর আহত
হয়েছেন। জানাগেছে, রবিবার উপজেলার সরাইগাছি-বারিন্দা সড়কের মাঝে
ব্রীজের উপর এই মর্মান্তিক দুর্ঘ্যটনা ঘটে। নিহত শিশু উপজেলার সহড়ন্দ গ্রামের
মুন্না ডাকুয়ার মেয়ে। আহত কুলসুম একই গ্রামের আব্দুল গনির মেয়ে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, নিজ বাড়ি থেকে কুলসুম
নাতনিকে নিয়ে একটি ব্যাটারী চালিত অটোভ্যানে চড়ে সরাইগাছি বাজারে
যাচ্ছিলেন। এসময় ওই ব্রীজের কাছে পৌঁছলে হঠাৎ রাস্তার পাশ থেকে একটি শুকুর
অটোভ্যানের সামনে চলে আসে এবং সংঘর্ষ ঘটে। এতে চালক নিয়ন্ত্রণ হারালে
অটোভ্যানটি রাস্তার উপর উল্টে যায়। এতে চালক ভাল থাকলেও কুলসুম ও তার নাতনী
মুসফিকা গুরুতর আহত হয়। তাৎক্ষনিক খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত
ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে ভর্তি
করেন। শিশুটির অবস্থা গুরতর হওয়ায় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে
প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ
হাসপাতালে নেয়ার পথে শিশু মুশফিকা জান্নাতী মারা যায়। বিষয়টি নিশ্চিত
করেছেন পোরশা থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category