• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

পোরশায় সকালে নিখোঁজ কন্যা শিশু দুপুরে লাশ

দিনকাল বিডি / ১১৮ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

পোরশা(নওগাঁ)প্রতিতনিধি: নওগাঁর পোরশায় সকালে নিখোঁজ কন্যা শিশু সুমাইয়া খাতুন (৯) দুপুরে তার লাশ দেখলো পরিবার। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে উপজেলার ছাওড় ইউনিয়নের কুশারপাড়া (চককিত্তলি) গ্রামে। শিশু সুমাইয়া ওই গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে। পরিবার ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে কুশারপাড়া মাদ্রাসা (মক্তব) থেকে পড়ালেখা শেষে সাড়ে ৮টার দিকে সে বাড়িতে আসে। বাড়িতে বই রেখে খাওয়া দাওয়া না করেই স্থানীয় বাচ্চাদের সাথে খেলতে যায়। এসময় তার মা এবং খালা তাকে নিয়ে নিয়ে এক আতœীয়ের বাড়িতে যাওয়ার জন্য বিভিন্ন জায়গায় খোঁজ করলেও তাকে পাওয়া যায়নি। পরে বেলা সাড়ে ১১টার দিকে হিরাডাংগা গ্রামের অনিলের স্ত্রী সেফালী কুশারপাড়া গ্রামের ওই আমবাগানে ঘাঁশ কাটতে গিয়ে শিশুটির লাশ দেখতে পায়। তাৎক্ষনিক সে বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানালে তিনি থানায় জানান। পরে থানা কতৃপক্ষ এসে লাশটি শনাক্ত করেন। থানা অফিসার ইনচার্জ মিন্টু রহমান বিষয়টি নিশ্চিত করেন। লাশ ঘটনা স্থলে আছে এবং পিবিআই কতৃপক্ষ ঘটনা স্থলে আসার পরে লাশ থানা নিয়ে আসা হবে বলে জানান। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছেন ধর্ষনের পরে শ্বাসরোধ করে শিশুটিকে হত্যা করা হয়েছে। ওসি আরও জানান, পুরো বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category