• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

পোরশায় সমন্বয় ও আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১৬৭ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

পোরশা(নওগাঁ)প্রতিনিধি:

নওগাঁর পোরশায় উপজেলা প্রশাসনের
সমন্বয় ও আইন শৃংখলা সহ বিভিন্ন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার
উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভা গুলিতে সভাপতিত্ব করেন ইউএনও
রাকিবুল ইসলাম। সভায় এনজিও বিষয়ক, উপজেলা আইন শৃংখলা, নারী ও
শিশু নির্যাতন প্রতিরোধ, নারী ও শিশু পাচার প্রতিরোধ, চোরাচালান
প্রতিরোধ সমন্বয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, পরিষদ মাসিক সাধারন, সন্ত্রাস
ও নাশকতা প্রতিরোধ সভা সহ জন্ম-মৃত্যু নিবন্ধন সংক্রান্ত উপজেলা
টাস্কফোর্স কমিটির কার্যক্রম বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়াও
উর্দ্ধতন কতৃপক্ষের নির্দেশনা মোতাবেক এ উপজেলায় পেট্রোল ও
ডিজেল ব্যবহার ব্যবস্থাপনা নিশ্চিত করা হচ্ছে বলে ইউএনও রাকিবুল
ইসলাম জানান। অপরদিকে, হাম আক্রান্ত শিশুদের চিকিৎসা ব্যবস্থাপনা
বিষয়ে স্বাস্থ্য কর্মকর্তাদের নির্দেশনা ও যাতে হাম ছড়িয়ে না পড়ে
সেদিকে বিশেষ নজর রাখার জন্য বলা হয়। এসময় উপজেলা কৃষি
কর্মকর্তা মামুনুর রশিদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর
আলম, থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান, উপজেলা সহকারি শিক্ষা
কর্মকর্তা জয়নুল আবেদীন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউপি
চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category