• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

পোরশায় স্থানীয় সরকার দিবসের সমাপনী অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১৫১ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: “সেবা ও উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার” প্রতপাদ্যের আলোকে তিনদিন ব্যাপি জাতীয় স্থানীয় সরকার দিবসের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার নওগাঁর পোরশা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও সালমা আক্তার। এতে ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রাধান অতিথির বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী। অন্যান্যের মধ্যে ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম ও মমতাজ বেগম, সহকারী কমিশনার(ভূমি) মনিরুজ্জামান, এলজিইডি প্রকৌশলী সাব্বির আহম্মেদ, থানা অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম ও ইউপি চেয়ারম্যানগণ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ৮টি স্টলের এক উন্নয়ন মেলা ১৭ সেপ্টেম্বর উদ্বোধন করা হয়েছিল। এতে অংশ গ্রহনকারী স্টলগুলি স্থানীয় সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড প্রদর্শনের জন্য সমাপনী দিনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান গুলিকে পুরুস্কৃত করা হয়। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category