• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

পোরশায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে বিশেষ সভা অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১০২ Time View
প্রকাশঃ বুধবার, ৭ আগস্ট, ২০২৪

পোরশা(নওগাঁ)প্রতিনিধি:
নওগাঁর পোরশায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় রাখতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে বিশেষ এক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধার আগে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় এ উপজেলায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সবাই একমত পোষণ করেন। যারযার অবস্থান থেকে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কাজ করার চেষ্টা করার সিদ্ধান্ত গ্রহণ করেন। এছাড়াও রাজনৈতিক দলের নেতাদের দিকনির্দেশনা মেনে চলতে নিজনিজ দলীয় নেতাকর্মীদের আহবান জানানো হয়। বিভিন্ন জাতীগোষ্ঠি, সরকারি-বেসরকারি স্থাপনা, শিক্ষা প্রতিষ্ঠান রক্ষায় সকলকে এক সাথে কাজ করার আহবান জানানো হয়।

এতে বক্তব্য রাখেন ইউএনও আরিফ আদনান, মেজর কাওসার, অফিসার ইনচার্জ আতিয়ার রহমান, অফিসার ইনচার্জ(তদন্ত) শাহ্ আলম। এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, রাজনৈতিক নেতাদের মধ্যে বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান তৌফিকুর রহমান চৌধুরী, সাদেকুল ইসলাম, মাসুদ রানা, আজাহার আলী, রফিকুল ইসলাম গামা, ময়নুল ইসলাম শাহ্, জামায়াত নেতা সাগর আলী, নুরনবী, শরিফুল ইসলাম সহ ছাত্রজনতা উপস্থিত ছিলেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category