• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

পোরশায় কবর থেকে সোমনগর উচ্চ বিদ্যালয়ের অফিস সহায়কের লাশ উত্তোলন

দিনকাল বিডি ২৪ / ২৮৯ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: প্রায় চার মাস পর নওগাঁর পোরশা উপজেলার সোমনগর উচ্চ বিদ্যালয়ের অফিস সহায়ক মোকসেদ আলী(৫৫) এর লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় স্থানীয় সোমনগর কবর স্থান থেকে তার লাশ উত্তোলন করা হয়। এসময় এ্যক্্িরকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান উপস্থিত ছিলেন। জানাগেছে, অফিস সহায়ক মোকসেদ আলী গত বছরের ৬ নভেম্বর দিবাগত রাতে মারা যান। স্ট্রোকজনিত কারনে মোকসেদের মৃত্যু হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।

সে কারনে পরের দিন মঙ্গলবার জোহরের নামাজের পরে সোমনগর মসজিদে মরহুমের নামাজে জানাজা শেষে স্থানীয় কবর স্থানে দাফন করা হয়েছিল। এর কিছুদিন পরে তার বোন সাপাহার উপজেলার মামুরিয়া গ্রামের শফিউদ্দিনের স্ত্রী হাসিনা বেগম তার ভাইয়ের মৃত্যুকে স্বাভাবিক নয় দাবি করে নওগাঁ ম্যাজিস্ট্রেট আদালতে মোকসেদ আলীর স্ত্রী জান্নাতুন ফেরদৌস ও একই গ্রামের নূর মোহাম্মদের ছেলে মিজানুর রহমানকে আসামী করে একটি মামলা দায়ের করেন।

মামলার পরিপ্রেক্ষিতে স্থানীয় থানা পুলিশ মিজানুর রহমান এবং ঔ গ্রামের লোকমানের ছেলে রহমত আলীকে আটক করে জেল হাজতে প্রেরণ করেন এবং মোকসেদের স্ত্রী জান্নাতুন আদালতে আতœসমর্পন করেন। আদালতে মামলার শুনানি শেষে আদালত মোকসেদ আলীর লাশ কবর থেকে তুলে ময়না তদন্তের জন্য নির্দেশ দেন। ফলে ম্যাজেস্ট্রিটের উপস্থিতিতে তার লাশ উত্তোলন করা হয়। এসময় সাপাহার সার্কেল সহকারি পুলিশ সুপার এমএম সবুজ রানা, থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান সহ পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category