• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

পোরশায় কসমেটিক্স ও স্টেশনারি দোকান পুড়ে ছাই

দিনকাল বিডি ২৪ / ১০৬ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

পোরশা(নওগাঁ)প্রতিনিধি:
নওগাঁর পোরশায় কসমেটিক্স ও স্টেশনারি সহ দু’টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার মাগরিবের নামাজের পরে উপজেলা সদর নিতপুর ইউনিয় পরিষদ রাস্তার সংলগ্ন সাইদুর রহমান কসমেটিক্স ও সোহাগ স্টেশনারি নামের দু’টি দোকানে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে। এতে দোকান দু’টিতে প্রায় ১৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে। কসমেটিক্্র দোকান মালিক নিতপুর কপালীর মোড়ের মৃত এসলাম আলীর ছেলে সাইদুর রহমান জানান, দির্ঘ্যদিন ধরে তিনি কসমেটিক্্র ব্যবসা করে আসছেন।

হঠাৎ করে তার দোকানে কিভাবে আগুন লেগেছিল তিনি বুঝতে পাচ্ছেন না। ঘটনার সময় তিনি মসজিদে নামাজ পড়তে গিয়েছিলেন। মসজিদে থেকেই তিনি তার দোকানে আগুন লাগার কথা জানতে পারেন। এসময় তিনি স্থানীয় ফায়ার সার্ভিসে ফোন দিলে ফায়ার সার্ভিস সদস্যরা এসে আগুন নিভান। ততক্ষনে তার দোকান পুড়ে ছাই হয়ে গেছে। তার দোকান পুড়ে যাওয়ায় বর্তমানে আর্থিকভাবে তিনি নিঃস্ব হয়ে গেছেন বলে জানান। অপরদিকে একই সময় সোহাগ স্টেশনারীর দোকানে একই আগনে প্রায় ৩০হাজার টাকার মালামাল পুড়ে গেছে বলে সংশ্লিষ্টরা জানান।

পোরশা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের লিডার মাসুদ রানা জানান, তারা প্রাথমিক অবস্থায় সর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারনা করছেন। তবে তারা আগুন লাগার অনেক পরে খবর পেয়েছিলেন এবং ততক্ষণে দোকানের অনেকখানি পুড়ে গিয়েছিল বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category