• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

পোরশায় ছাওড় ইউপি চেয়ারম্যানের বিচারের দাবিতে আদিবাসীদের উপজেলা চত্বরে বিক্ষোভ

দিনকাল বিডি ২৪ / ১১৫ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪

পোরশা(নওগাঁ)প্রতিনিধি:
নওগাঁর পোরশায় ছাওড় ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ও ওয়ার্ড সদস্য হাবিবুর রহমানের বিচারের দাবিতে আদিবাসী নারী-পুরুষরা উপজেলা চত্বরে বিক্ষোভ সমাবেশ করেছেন। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছাওড় ইউপি চেয়ারম্যান কর্তৃক দানিপুকুর সাধু পোল উচ্চ বিদ্যালয়ের বিকাশ বারোয়ার নামে এক আদিবাসী সহকারি শিক্ষককে মারপিটের জেরে বুধবার বিকালে ওই বিক্ষোভ সমাবেশ করা হয়েছে বলে জানাগেছে। জানাগেছে, ছাওড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তফিজুর রহমান ও ওয়ার্ড সদস্য হাবিবুর রহমান ৩০ জুন দুপুরে জমিজমা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে বিকাশ বারোয়ার নামে এক আদিবাসী শিক্ষককে মারধর করেন।

এতে তিনি আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরে বিকাশ বারোয়ার সুস্থ্য হয়ে উঠেন। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আরিফ আদনান জানান, বুধবার বিকালে বিকাশ বারোয়ার তার সাথে দেখা করতে আসেন। এসময় তিনি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানকে ডেকে বিকাশকে মারধরের বিষয়ে বক্তব্য শোনার এক পর্যায়ে প্রায় শতাধীক আদিবাসী নারী-পুরুষ এসে চেয়ারম্যানের বিচারের দাবিতে বিক্ষোভ করতে শুরু করেন। এসময় তারা চেয়ারম্যানকে উঠে নিয়ে যাওয়ার ও লাঞ্চিত করার চেষ্ঠা করলে তিনি তাদের থামানোর চেষ্ঠা করেন। এর আগে তিনি বিকাশ বারোয়ারকে মারধরের একটি অভিযোগপত্র পেয়েছিলেন বলে জানান। এঘটনায় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের হস্তক্ষেপে সুষ্ঠ বিচারের আশ^াসে বিক্ষোভকারীরা সন্ধার আগে নিজনিজ বাড়িতে ফিরে জান বলে তিনি জানান। অপরদিকে, বুধবার সন্ধার আগে ছাওড় ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, ওয়ার্ড সদস্য হাবিবুর রহমান, সেলিম ও হাপিনুর রহমান সহ আরো ৪/৬জনকে আসামী করে বিকাশ বারোয়ার পোরশা থানায় এজাহার দায়ের করেছেন বলে সংশ্লিষ্টরা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category