• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

পোরশায় দু’পক্ষের মারামারিতে আহতদের মধ্যে একজনের মৃত্যু, আটক-৬

দিনকাল বিডি ২৪ / ১৫৭ Time View
প্রকাশঃ রবিবার, ১৭ মার্চ, ২০২৪

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় বাড়ি ভিটার জায়গায় বেড়া দেওয়াকে কেন্দ্র করে মারামারিতে গুরুতর আহতদের মধ্যে মোরশেদা বেগম(৪৫) মারাগেছেন। তিনি ঘটনার দিন শনিবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারাগেছেন। মোরশেদা কালিনগর গ্রামের নুর ইসলামের ছেলে নুরুল হুদার স্ত্রী। প্রতিপক্ষের লাঠির আঘাতে তিনি মাথা ফেটে মারাগেছেন বলে সংশ্লিষ্টরা জানান। এবিষয়ে থানায় মামলা হয়েছে।

এতে থানা পুলিশ এক নারী সহ ৬জনকে কালিনগর গ্রাম ও হাসপাতালের সামনে থেকে আটক করেছেন বলে মামলা সংশ্লিষ্ট কর্মকর্তা এসআই ফারুক হোসেন জানিয়েছেন। আটকৃতরা হলেন- কালিনগর গ্রামের মতিউর রহমানের ছেলে ময়নুল ইসলাম (৪৫) ও ময়নুলের ছেলে রাকিবুল (১৯) এবং মজিবরের ছেলে মহব্বত আলী (৩৫) ও আব্দুছ সবুর (৩০) এবং মৃত আসিরুদ্দনের ছেলে সালাউদ্দিন বকুল(৫৫) ও তার স্ত্রী শাহিনুর বেগম(৫০)। আটককৃতদের রবিবার দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানাগেছে। অপরদিকে কালিনগর পশ্চিমপাড়া যুব কাফেলা নামক একটি সংগঠন মোরশেদাকে হত্যাকারীদের ফাঁিস চেয়ে মিছিল করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category