• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

পোরশায় প্রতিপক্ষের হামলায় আহত জামায়াত নেতা মারা গেছেন

দিনকাল বিডি / ১৩৮ Time View
প্রকাশঃ রবিবার, ৩০ মার্চ, ২০২৫

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় পুকুরে পানি সেচকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত জামায়াত নেতা আফজাল হোসেন(৫৫) মারাগেছেন।

তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোরে মারা যান। নিহত আফজাল গাঙ্গুরিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী ও বড়গুন্দইল নওয়াপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে।

জানাগেছে, ২৭ মার্চ বিকালে বড়গুন্দইল নওয়াপাড়া মালতিপুর ও কাদিপুর জামে মসজিদের লিজ নেয়া পুকুরের পানি সেচকে কেন্দ্র করে দু’পক্ষের মারামারি সংঘঠিত হয়।

এতে প্রতিপক্ষের লোকজনের মারপিটে আফজাল মারাত্বক আহত হলে তাকে উদ্ধার করে প্রথমে পোরশা স্বাস্থ্য কমপ্লেক্রে এবং সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পোরশা থানা অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন। এব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, এ ঘটনায় ২৮মার্চ নিহতের ছোট ভাই আলফাজ হোসেন বাদী হয়ে বড়গুন্দইল গ্রামের ৭ জনের নাম উল্লেখ ও আরো অজ্ঞাতনামা ৮/১০ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছেন।

এর পরিপ্রেক্ষিতে ২৯ মার্চ দিবাগত রাতে পোরশা ও সাপাহার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মামলার আসামী গুন্দইল গ্রামের আবুল বাসারের ছেলে ইমামুল হাসান(৪৫) একই গ্রামের আক্কাস আলীর ছেলে বাবুল হোসেন (৫২) ও সাপাহার উপজেলার পদলপাড়া গ্রামের মৃত মাহাতাব আলীর ছেলে রবিউল ইসলাম (৩৮) কে আটক করা হয়েছে।

আটককৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে এবং অন্য আসামীদের আটকের অভিযান অব্যাহত আছে বলে তিনি জানান। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category