• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

পোরশায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১০৪ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

পোরশা(নওগাঁ)প্রতিনিধি:
“প্রাণি সম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্যের আলোকে নওগাঁর পোরশায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২৪ অনুষ্ঠিত হয়েছে। প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প(এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগীতায় অনুষ্ঠিত প্রদর্শনীতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসাবে ঢাকা নিজ কার্যালয় থেকে উদ্বোধনী ও সমাপনি বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।

বৃহস্পতিবার কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত প্রদর্শনী উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠনে সভাপতিত্ব করেন ইউএনও আরিফ আদনান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা হুমায়ন কবির। সংশ্লিষ্ট কার্যালয়ের অফিস সহকারি গোপাল দাসের উপস্থাপনায় অন্যান্যের ভেটেরিনারী সার্জন ডাঃ আব্দুল্লাহ আল মামুন, মৎস কর্মকর্তা মনিরুজ্জামান,

প্রাণিসম্পদ প্রকল্পের কর্মকর্তা ডাঃ গোলাপ হোসেন, বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম, প্রেস ক্লাব সভাপতি হাবিবুর রহমান সহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে খাদ্যমন্ত্রীর পক্ষে প্রদর্শনীতে অংশ গ্রহণকারী খামারীদের মাঝে পুরুস্কার বিতরণ, বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং বিভিন্ন খামারী ও গরুমালিকদের প্রানিসম্পদ বৃদ্ধির লক্ষ্যে পশুপালনে উৎসাহ প্রদান করেন ইউএনও আরিফ আদনান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category