• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

পোরশায় বিএনপি নেতা মাইদুর  হত্যা: যুবলীগ নেতা গ্রেফতার

দিনকাল বিডি / ৯১ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশা নিতপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মাইদুর রহমানকে ছুরিকাঘাতে হত্যা ঘটনায় করা মামলার ১৪নং আসামী একই ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক মনিরুল ইসলাম বাদশা(৩৫)কে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছেন থানা পুলিশ। সে খোর্দগানইর গ্রামের সাইদুরের ছেলে। বৃহস্পতিবার উপজেলার গানইর ফরেস্ট এলাকা থেকে আটক করে শুক্রবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। পোরশা থানা অফিসার ইনচার্জ শাহীন রেজা সত্যতা নিশ্চিত করে জানান, ১৪ জানুয়ারী নিতপুর রনশদা বীল এলাকায় জমিজমা সংক্রান্ত এক বিরোধে প্রকাশ্যে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মাইদুর রহমান মারা যায়। এর পরিপ্রেক্ষিতে বিএনপি নেতা মাইদুরের ছোট ভাই ওবাইদুর রহমান ১৫ জানুয়ারী ২১জনকে আসামি করে থানায় মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে বাদশাকে আটক করা হয়। এ মামলার এজাহারভুক্ত প্রধান আসামী আব্দুর রহিম ও তার দুই ছেলে ইসমাইল এবং বারকাতুল্লা ভারতে পালিয়ে গেছে বলে তিনি জানান। তবে অপর আসামীদের ধরার জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি বলেন। এছাড়াও মোকলেছ আলী (৩৬) নামে এক ওয়ারেন্টের আসামীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে ছাওড় ইউনিয়নের মড়লপাড়া গ্রাম থেকে আটক করা হয়। সে একই গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে। তাকেও জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান  তিনি।#   


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category