• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

পোরশায় বিকাশের ভুল নম্বরে যাওয়া টাকা উদ্ধার করলেন পুলিশ

দিনকাল বিডি / ১৩৪ Time View
প্রকাশঃ শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় বিকাশের অন্য নম্বরে চলে যাওয়া টাকা উদ্ধার করে ভুক্তভুগির হাতে তুলে দিলেন থানা পুলিশ। পোরশা থানা অফিসার ইনচার্জ শাহীন রেজার তত্বাবধানে অন্য বিকাশ নম্বরে চলে যাওয়া ৩৮ হাজার ৪০০ টাকা উদ্ধার করে শনিবার দুপুরে প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়। থানা অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। জানাগেছে, গাঙ্গুরিয়া দেওনাপাড়া গ্রামের হালিমা বেগমের সৌদি প্রবাসী বাবা ৪ ফেব্রুয়ারী হালিমার মোবাইল নম্বরে টাকা পাঠানোর সময় ভুলবশত ওপর একটি বিকাশ নম্বরে ৩৮ হাজার ৪০০ টাকা পাঠিয়ে দেন। ফলে টাকা না পেয়ে হালিমার স্বামী আমিনুল ইসলাম পোরশা থানায় একটি অভিযোগ দায়ের করেন। এতে অনুসন্ধান করে  বিকাশ নাম্বারটি চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ এক ব্যক্তির বলে থানা পুলিশ জানতে পারেন। পরে শিবগঞ্জ থানা পুলিশের সহায়তায় টাকা উদ্ধার করে শনিবার দুপুরে প্রকৃত মালিকের কাছে টাকাগুলি হস্তান্তর করা হয়। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category