• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

পোরশায় বিজিবি কর্তৃক কষ্টি পাথরের মুর্তি উদ্ধার

দিনকাল বিডি / ৯৩ Time View
প্রকাশঃ শনিবার, ২২ মার্চ, ২০২৫

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশা সীমান্তে ভারতে পাচারের সময় ১৬ বিজিবি টহল দল কর্তৃক কষ্টি পাথরের মুর্তি উদ্ধার করা হয়েছে। বিজিবি সূত্রে জানাগেছে, নিতপুর বিওপি’র নিতপুর সীমান্ত দিয়ে ভারতে কষ্টি পাথরের বিষ্ণু মুর্তি চোরাচালান হতে পারে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়কের দিক নির্দেশনায় উপ-অধিনায়ক মেজর সুলতান মাহমুদ শেখ, পিএসসি, এর নেতৃত্বে নিতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২৩০/৯-এস হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বালাশহিদ নামক এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে মুর্তিটি উদ্ধার করা হয়। এসময় টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। পরে ওই স্থান হতে ৬০ কেজি ওজনের ০১টি কষ্টিপাথর সাদৃশ বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কষ্টিপাথর সাদৃশ বিষ্ণু মূর্তিটি আইনগত ব্যবস্থার মাধ্যমে ব্যাটালিয়ন সদরে রাখা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category