• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

পোরশা উপজেলা পরিষদের সমন্বয় সভায় নবনির্বাচিত চেয়ারম্যানদের বরণ

দিনকাল বিডি ২৪ / ১৩৫ Time View
প্রকাশঃ বুধবার, ৩১ জুলাই, ২০২৪

পোরশা(নওগাঁ)প্রতিনিধি :
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের পর নওগাঁর পোরশা উপজেলা পরিষদের সমন্বয় সভা ও একই সাথে নবনির্বাচিত চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানদের বরণ করা হয়েছে গতকাল বৃহস্পতিবার। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন দ্বিতীয়বার নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী। সভায় নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মাহমুদুল হাসান খোকন এবং চতুর্থবার নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগমকে ফুলের তোড়া হাতে তুলে দিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বরণ করেন ইউএনও আরিফ আদনান।

এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় নবনির্বাচিত জনপ্রতিনিধিগণ এ উপজেলাকে মাদক ও সন্ত্রাসমুক্ত একটি স্মার্ট উপজেলা হিসাবে গড়ে তোলার প্রত্যয় ব্যাক্ত করেন। এ উপজেলার উন্নয়নে তারা স্থানীয় প্রশাসন ও সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন। সভায় কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ, প্রাণী সম্পদ কর্মকর্তা হুমায়ন কবির, থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান, প্রেস ক্লাব সভাপতি হাবিবুর রহমান হাবিব সহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী উপজেলা চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category