• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

পোরশা সীমান্তে বাংলাদেশীকে আটক করেছে বিজিবি

দিনকাল বিডি / ২২২ Time View
প্রকাশঃ শনিবার, ৮ অক্টোবর, ২০২২

পোরশা (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর পোরশা সীমান্ত থেকে ইয়াদুল(২৮) নামের এক বাংলাদেশীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। আটকৃত ইয়াদুল পোরশা উপজেলার নিতপুর দিয়াড়াপাড়া গ্রামের তৌফিজুলের ছেলে।

জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে ইয়াদুলসহ ৭/৮ জনের একটি দল গোপনে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করে গরু নিয়ে আসছিল। গতকাল শনিবার ভোরে সীমান্তের ২৩০ নং মেইন পিলারের পাশে তাদের দেখতে পেয়ে ধাওয়া করে বিজিবি সদস্যরা। এসময় অন্যরা পালিয়ে গেলেও বিজিবি’র হাতে ধরা পড়েন ইয়াদুল।

এ ব্যাপারে ১৬বিজিবি’র নিতপুর কোম্পানী কমান্ডার নায়েব সুবেদার আলমঙ্গীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তারা বিজিবি’র চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে এবং ইয়াদুলকে গতকাল শনিবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও তিনি জানান। ##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category