• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

পোরশা সীমান্তে মালিকবিহীন ভারতীয় ২৮ বোতল ফেন্সিডিল উদ্ধার

দিনকাল বিডি ২৪ / ১৭৮ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

পোরশা(নওগাঁ)প্রতিনিধি:

নওগাঁর পোরশা সীমান্তে মালিকবিহীন ২৮
বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে ১৬বিজিবি নওগাঁ
ব্যাটালিয়নের নিতপুর বিওপির টহল সদস্যরা। বুধবার রাত ৮টায় বিভিন্ন
সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে নওগাঁ জেলার নিতপুর বিওপির সীমান্ত
মেইন পিলার ২৩১ হতে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে
টেকঠা এলাকার ধাওয়াপাড়া আম বাগান এলাকা থেকে ফেন্সিডিল গুলি
উদ্ধার করা হয়। হাবিলদার আল-আমিন এর নেতৃত্বে চোরাচালান
প্রতিরোধ টহলদল পরিত্যাক্ত অবস্থায় মালিকবিহীন ভারতীয় ফেন্সিডিল গুলি
উদ্ধার করেন। উদ্ধারকৃত ফেন্সিডিল গুলির সিজার মূল্য ১১ হাজার ২০০
টাকা। ১৬/ডি কো, নিতপুর বিওপির কোম্পানী কমান্ডার সুবেদার সেখ
আব্দুল জব্বার বিষয়টি নিশ্চিত করেছেন এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য
পোরশা থানায় জমা করা হয়েছে বলে জানান। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category