• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

প্রধানমন্ত্রীর অনুদান পেল নিয়ামতপুর প্রেসক্লাবের ১১ সদস্য।

দিনকাল বিডি / ২২৬ Time View
প্রকাশঃ বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩

নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুর প্রেসক্লাবের ১১ সাংবাদিকরা পেলেন প্রধানমন্ত্রীর অনুদানের চেক। বুধবার (১ ফেব্রুয়ারি) বিকেলে ডিসি সম্মেলন কক্ষে সাংবাদিক কল্যান ট্রাস্টের এ অনুদানের চেক তুলে দেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিএএ। এটি করোনা পরিস্থিতিতে সাংবাদিকদের প্রণোদনা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত অনুদান।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম জানান, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে প্রথম দফা নিয়ামতপুর উপজেলার ১১ জন সাংবাদিকের জন্যে ১০ হাজার টাকা করে অনুদান দেয়া হয়। জেলা প্রশাসক আনুষ্ঠানিকভাবে সাংবাদিকের হাতে চেক তুলে দিয়ে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।
জেলা প্রেসক্লাবের সভাপতি ইমরুল কায়েসের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইব্রাহিম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) এস,এম জাকির হোসেন, সহকারী কমিশনার শাকিব হাসান খান প্রমূখ।
আলোচনা সভায় নিয়ামতপুর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান শাজু বলেন, গণমানুষের কল্যানে সাংবাদিকরা কাজ করে যাচ্ছে। বাংলাদেশের উন্নয়নের এ যাত্রা অব্যাহত থাকবে।
জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিএএ বলেন, সাংবাদিকের দেশের উন্নয়নে অংশীদারিত্বের মতো কাজ করে যাচ্ছে। একটি রাষ্ট্র গঠনে সাংবাদিকেরা মূখ্য ভূমিকা পালন করে। ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category