• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

প্রধানমন্ত্রীর তহবিল থেকে সহায়তা পেলেন মান্দার ৫০০ অসহায় পরিবার

দিনকাল বিডি ২৪ / ১৩৮ Time View
প্রকাশঃ রবিবার, ২৪ মে, ২০২৬

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর মান্দা উপজেলায় ৫ শত দুস্থ ও অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মানবিক সহায়তার অংশ হিসেবে এসব পরিবারের মাঝে মোট ১০ লাখ টাকা বিতরণ করা হয়।
শনিবার উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অর্থ তুলে দেন স্থানীয় সংসদ সদস্য (এমপি) ডা. ইকরামুল বারী টিপু। অনুষ্ঠানে জনপ্রতি ২ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আখতার জাহান সাথীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ এবং রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাস শাখা ছাত্রদলের সাবেক সভাপতি জামিল হোসেন প্রামানিকসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অর্থ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এমপি ডা. টিপু বলেন, ‘অতীতেও এই ধরনের বরাদ্দ থাকলেও সাধারণ মানুষ তা জানতে পারতো না এবং সঠিকভাবে বিতরণও হতো না। তবে বর্তমান সরকার প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার অনুযায়ী সম্পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে প্রকৃত অসহায় ও উপকারভোগীদের হাতে এই সহায়তা পৌঁছে দিচ্ছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category