• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে উঠান বৈঠক

দিনকাল বিডি / ১৬৬ Time View
প্রকাশঃ শুক্রবার, ৯ জুন, ২০২৩

মোঃ মহসিন হোসেন মিতুল ঠাকুরগাঁও প্রতিনিধি : দেশব্যাপী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক কর্মকান্ডের বিষয় তুলে ধরে ঠাকুরগাঁওয়ে উঠান বৈঠক করেছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন।

শুক্রবার সন্ধ্যায় বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে উঠান বৈঠকের আয়োজন করা হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে আ.লীগ নেতা সুজন বলেন, এই সরকারের আমলে দেশে যা উন্নয়ন হয়েছে বিগত কোন সরকারের আমলে তা হয়নি। তাই আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আবারো এই সরকারকে ভোট দিয়ে বিজয়ী করার মাধ্যমে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।

এসময় পাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম সহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেততৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে ওই ইউনিয়নে একটি মাদ্রাসার উন্নয়নের জন্য ৫০ হাজার টাকা অনুদান দেন আওয়ামী লীগ নেতা সুজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category