• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে সকলকে একযোগে কাজ করতে হবে….এমপি বাঁধন

দিনকাল বিডি ২৪ / ১৮১ Time View
প্রকাশঃ রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ; বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য খাঁন মোহাম্মাদ সাইফুল্লাহ আল মেহেদী বাঁধন আসন্ন রমজান মাসে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে ব্যবসায়ীদের প্রতি আহবান জানিয়ে বলেন, আওয়ামীলীগ যখনই ক্ষমতায় যায় দেশ উন্নয়নে মডেল হয়। বঙ্গবন্ধু কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিতে উন্নয়নের পরিকল্পনা করেন। তার ভিশন বাস্তবায়নে সকলকে একযোগে কাজ করতে হবে।

তিনি গত শনিবার (২৪ ফেব্রæয়ারী) বিকেলে আদমদীঘি সদর হাটবাজারে পরিদর্শন শেষে আদমদীঘি আওয়ামীলীগ কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধাদের সাথে এক মতবিনিময় সভায় এ কথা বলেন। তিনি এলাকার উন্নয়ন কর্মকান্ডে দেশের শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ ভাবে সহযোগিতা করার আহবান জানান।

আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আবু রেজা খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার হাফিজার রহমান, আবির উদ্দিন, তহির উদ্দিন, কাবিল উদ্দিন, আলিমুদ্দিন, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুমিনুল ইসলাম, রফিকুল ইসলাম, জয়নাল আবেদীন, আমজাদ হোসেন, গোলাম মোস্তফা, চাল ব্যবসায়ী ভুষন সরকারসহ নেতৃবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category