• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

প্রযুক্তির কল্যাণে হারিয়ে গেছে আবেগ-অনুভূতির চিঠি ও লাল ডাক বাক্স

দিনকাল বিডি ২৪ / ২৩৯ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

সোহেল রানা,মৌলভীবাজার প্রতিনিধি:

একটা সময় ছিলো যখন দূর দেশে কর্মরত স্বামীর কাছ থেকে পাঠানো টাকা আর চিঠির খবর নিতে সময় হওয়ার আগেই ছেলেকে মা পাঠাতেন ডাকঘরে। মানুষ ডাকযোগে চিঠিপত্র,টাকা,দলিলাদি দেশের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে প্রেরণ করত। দূর-দূরান্ত থেকে কত শত আনন্দ বেদনার খবর যে বয়ে নিয়ে আসত চিঠি। প্রিয়জনের চিঠি,সন্তানের চিঠি,মা-বাবার চিঠি কত চিঠির জন্য কত অগণিত মানুষের নিত্য কাটত কত অগণিত অপেক্ষার প্রহর তার কোনো কূল-কিনারা নেই। চিঠির অপেক্ষার তর সইতে না পেরে কখনো কখনো মানুষ চলে যেত ডাকঘরে। ডাক পিয়ন কোন পাড়া-মহল্লায় গেলে মানুষ ছুটে এসে ডাক পিয়নের কাছে জিজ্ঞাসা করতো তার কোন চিঠিপত্র এসেছে কিনা। আবার অনেকে কাকডাকা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষায় থাকতো কখন ডাক পিয়ন আসবে। চিঠি ছিল গ্রামবাংলা এমনকি শহুরে জীবনের অংশ। প্রতিদিনকার জীবনের সাথে নিবিড়ভাবে জড়িয়ে ছিল ডাকঘর আর রানার। মোবাইল,ইন্টারনেট,ফেসবুকসহ তথ্যপ্রযুক্তির নানাবিধ ব্যবহারে মানুষের জীবন থেকে দ্রুত হারিয়ে যাচ্ছে চিঠি আর চিঠিকেন্দ্রিক কর্মকাণ্ড। প্রযুক্তির যুগে জন্ম নেয়া নতুন প্রজন্মের অভিজ্ঞতায়ই নেই চিঠি লেখা আর খাম খুলে প্রিয়জনের হাতে লেখা চিঠি পড়া, আপনজনের চিঠির জন্য অপেক্ষার মধুর আনন্দ বেদনার মুহুর্ত। অথচ হাতে লেখা চিঠিই ছিল শত বছর ধরে যোগাযোগের প্রধান মাধ্যম। দেশের বিভিন্নস্থানে গাছে, দেয়ালে,ষ্টেশনে, ফ্লাটফর্মে ডাকবাক্স চোখে পড়তো। বিভিন্ন ডাকঘর ও উপ-ডাকঘরের সামনে পাশাপাশি থাকতো আলাদা ডাকবক্স। একটি দেশে বিতরণের জন্য, অন্যটি বিদেশে বিতরণের জন্য। ডাক বিভাগের লোকজন দিনে একবার ডাকবাক্স খুলে চিঠিপত্র সংগ্রহ করে নিত এবং সঠিক সময়ে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতো সে চিঠি। সরকারি বিভিন্ন সেবাসংস্থা, বিভিন্ন ব্যাংক, এনজিও বছরে লাখ লাখ চিঠি বিতরণ করে। এসবের মধ্যে অনেক চিঠি তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিতরণ করেন। ব্যক্তিগত চিঠি প্রায় বিলুপ্ত হয়ে যাওয়ার কারণে স্বাভাবিকভাবেই কদর কমে গেছে চিঠির বাক্সগুলোর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category