• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

প্রশাসনের অনুমতি ছাড়াই গাছ কাটলেন রামপাল ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন

দিনকাল বিডি / ১৫৩ Time View
প্রকাশঃ সোমবার, ২৯ মে, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি ।।

প্রশাসনের অনুমোতি ছাড়াই বাগেরহাট জেলার রামপালউপজেলার সদর ইউনিয়ন পরিষদের শোভা বর্ধনকারী বেশ কয়েকটি গাছ কেটে তা বিক্রি করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিন এর বিরুদ্বে ।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সরোজমিন পরিদর্শন করেছেন রামপাল সহকারী কমিশনার (ভূমি) শেখ সালাউদ্দীন দিপু। অভিযোগে জানা গেছে, রবিবার দুপুরে লোক দিয়ে হটাৎ করে সদর ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দিন কারো কোন অনুমতি না নিয়ে কয়েকটি শোভাবর্ধনকারী গাছ কেটে ফেলেন। গাছ গুলি হচ্ছে কৃষ্ণচূড়া ও সোনালী গাছ।

এ ব্যাপারে সাবেক চেয়ারম্যান শেখ বজলুর রহমান অভিযোগ করে বলেন, আমার সময় পরিষদ এলাকায় ছায়া শীতল রাখার জন্য ও শোভা বর্ধনের জন্য বৃক্ষ রোপণ করা হয়েছিল। গাছগুলি বড় হয়ে থোকা থোকা ফুল ফুটছিল ও ছায়া শীতল রাখছিল, মানুষ গরমের সময় তার ছায়ায় বিশ্রাম নিতো। প্রশাসনের অনুমতি ছাড়া বর্তমান চেয়ারম্যান কেন গাছগুলি কেটেছেন তা বুঝতে পারছি না। তিনি আইনগত ব্যবস্হা গ্রহনের দাবী করেন।

এ বিষয়ে চেয়ারম্যান নাসির উদ্দিনের মুঠোফোনে কথা হলে তিনি জানান, আমি গাছ কাটাইনি । শুনেছি সচিব কয়েকটি সোনালী ও কৃষ্ণচূড়া গাছ কেটেছেন । গাছগুলি কাঁঠাল ও আম গাছের ক্ষতি করছিল।

সহকারী কমিশনার শেখ সালাউদ্দীন দিপু জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলম মহোদয়ের নির্দেশক্রমে সরোজমিনে গিয়ে গাছ কাটার সত্যতা পাওয়া গেছে । কাটা গাছ পরিষদের মধ্যেই রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলম জানান, খবর পেয়ে সহকারী কমিশনারকে ঘটনাস্থলে পাঠিয়ে গাছ কাটার বিষয়ে প্রমাণ পাওয়া গেছে। বিষয়টি বাগেরহাট জেলা প্রশাসক মহোদয়কে অবহিতসহ ব্যাবস্হা গ্রহনের নির্দেশনা চাওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যাবস্হা গ্রহন করা হবে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category