• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

প্রাইমারি স্কুলে মিল্ক ফিডিং কর্মসূচির উদ্বোধন

দিনকাল বিডি / ১৫৫ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩

হযরত বেল্লাল, সুুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় প্রাইমারি স্কুল শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও পুষ্টিকর দুগ্ধজাত পণ্যের স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির উদ্বোধন ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে মঙ্গলবার উপজেলার উত্তর রাজিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির উদ্বোধন করা হয়। উপজেলা প্রাণিসম্পদ অফিসার ফজলুল করিমের সভাপতিত্বে ও প্রাণিসম্পদ সস্প্রাসারণ অফিসার ডা. রায়াল হোসেনের সঞ্চালনায় পুষ্টিকর দুগ্ধজাত পণ্যের স্কুল মিল্ক ফিডিং কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার আনোয়ারুল ইসলাম, উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোহাম্মদ শহিদুল্লাহ, ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক বাবলু, উত্তর রাজিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা বেগম, বিদ্যালয় কমিটি’র সভাপতি, মাসুদ বিন ইকবাল প্রমূখ।
জানা গেছে, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর অধীনে শিশু শিক্ষার্থীদের নিরাপদ ও পুষ্টিকর দুগ্ধজাত দুধ পান করার মাধ্যমে পুষ্টির চাহিদা মেটাতে আমাদের উপজেলার একটি বিদ্যালয়ের ১ম থেকে ৫ম শ্রেণির সকল শিক্ষার্থীকে বিনামূল্যে প্রতিদিন ২০০ মিলি লিটার করে দুধ বছরে ১৬০ দিন খাওয়ানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category