• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

প্রাথমিকে দেশসেরা সুন্দরগঞ্জের আরিয়ান

দিনকাল বিডি ২৪ / ১৩৮ Time View
প্রকাশঃ শুক্রবার, ১২ জুলাই, ২০২৪

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গ্রাম-গঞ্জের পিছিয়ে পরা জনপদের মধ্যে হতে যখন একজন সন্তান দেশসেরা সুনাম বা সাফল্য অর্জন করেন, তখন ওই জনপদ, সমাজ, প্রতিষ্ঠান, উপজেলা এমনকি জেলাবাসির অনেকটা গর্ভবোধ হয়। এক সময় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শিবরাম সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশসেরা প্রতিষ্ঠান হিসেবে খ্যাতি অর্জন করে সুন্দরগঞ্জকে বাংলাদের দেশের গন্ডি পেরিয়ে বিশ্বের ১১টি দেশের নিকট পরিচয় করে দিয়েছিলেন। রাজনৈতিসহ বিভিন্ন কারণে সেই শিবরাম স্কুলে এখন ধস নেমে এসেছে। শিবরামের সেই খ্যাতিকে জাগ্রত করার লক্ষে কাজ করছে সুন্দরগঞ্জের শিক্ষা বিভাগ। সে জন্য সমাজের সকলের হৃদয়িক সহযোগিতার একান্ত প্রয়োজন মনে করেন শিক্ষক সমাজ।

সেই ধারাবাহিকতায় উপজেলার বেলকা মনিকা সরকারি প্রাথমিক বিদ্যালযের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী আহনাফ আরিয়ান প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ এ বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতায় ‘গল্পবলা (বালক)’ ইভেন্টে অনন্য সাধারণ প্রতিভা প্রদর্শন করে প্রথম স্থান অর্জন সকল মহলে প্রশংসিত হয়েছেন। পেয়েছেন দেশসেরা পদক। গত ২৭ জুন ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আহনাফ আরিয়ানের হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।উপজেলার বেলকা এমসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আহসান হাবীব খোকন এবং ওই স্কুল অর্থাৎ বেলকা মনিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. সাজেদা সরকার স্মৃতি দম্পতির একমাত্র ছেলে আহনাফ আরিয়ান। এক মেয়ে এক ছেলের মধ্যে আহনাফ আরিয়ান ছোট। ২০১৩ সালের ৩ নভেম্বর আরিয়ানের জন্ম। ছোটবেলা থেকেই কবিতা আবৃত্তি ও গল্পবলার প্রতি ছিল তার ঝোক। কোন নামিদামি প্রতিষ্ঠানে ভর্তি না করে মা প্রধান শিক্ষক তাঁর প্রতিষ্ঠানেই তাকে ভর্তি করান এবং সহপাঠীদের সাথে বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে অংশ গ্রহণে আগ্রহী করে তোলেন। এ সাফর্ল্যের পিছনের তার মা এর ভুমিকা ছিল প্রধান বলেন পিতা আহসান হাবীব খোকন। কবিতা আবৃত্তি ও গল্পবলা ইভেন্টে বিভাগীয় পর্যায় পর্যন্ত দৌড় ছিল তার।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ, আহনাফ আরিয়ানকে এক অভিনন্দন বার্তায় বলেন ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের মাধ্যমে স্মার্ট সিটিজেন তৈরিতে সহায়ক ভুমিকা পালন করবে। খেলাধুলায় আপনার এ কৃতিত্ব ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে। আপনার এ প্রচেষ্টা ও কৃতিত্ব ভবিষ্যতে অব্যাহত থাকবে।

চেষ্টা মানুষকে অনেক দুর পর্যন্ত নিয়ে যায় এটা আমি বিশ্বাস করি। মা এবং প্রধান শিক্ষক সাজেদা সরকার স্মৃতি বলেন, আমার শিক্ষার্থী তথা ছেলে আহনাফ আরিয়ানের এ অর্জন সুন্দরগঞ্জ উপজেলাকে বাংলাদের নিকট উপস্থাপন করেছেন।
উপজেলা শিক্ষা অফিসার মো. আনোয়ারুল ইসলাম বলেন, এটি সুন্দরগঞ্জের শিক্ষা পরিবারের জন্য বড় একটি প্রাপ্তি। আহনাফ আরিয়ানের সার্ফল্যের পুরোটাই তার মা এবং প্রধান শিক্ষক সাজেদা সরকারের প্রচেষ্টার ফসল। এছাড়া জাতীয় পর্যায় আরও দুইজন তৃত্বীয় স্থান অধিকার করেছেন এই উপজে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category