• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

প্রাথমিক শিক্ষক সমিতি মান্দা উপজেলা শাখার কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১৫৬ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

মাহবুবুজ্জামান সেতু, মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় দীর্ঘ প্রায় ১৫ বছর পর বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি মান্দা উপজেলা শাখার কার্যকরী কমিটির নির্বাচন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে মোফাজ্জল হোসেন প্রাং , সিনিয়র সহ-সভাপতি পদে বদিউল আলম(তোতা),সহ-সভাপতি (পুরুষ) পদে অতুল কুমার চক্রবর্তী,কাজী মোঃ মোজাম্মেল হক,মোতাহার হোসেন,মোস্তাফিজুর রহমান ও হুমায়ন কবির,সহ-সভাপতি (মহিলা) পদে সুরুচি রাণী হাওলাদার,হাসিনা বানু ও লক্ষী রাণী মিত্র বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

অপরদিকে,সাধারণ সম্পাদক পদে মোজাম্মেল হক (বকুল), সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক পদে জাহেদুল ইসলাম (বিদ্যুৎ),যুগ্ম-সাধারন সম্পাদক পদে আব্দুস সামাদ,সহ-সাধারণ সম্পাদক (পুরুষ) পদে শাহরিয়া শাহ (সান্টু),সহ-সাধারণ সম্পাদক (মহিলা) পদে রুমানা আক্তার (শান্তা),সাংগঠনিক সম্পাদক পদে জহুরুল ইসলাম, কৌশিক আহমেদ,দপ্তর সম্পাদক পদে তাজিম উদ্দীন মন্ডল,অর্থ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন (সোহেল),তথ্য ও প্রচার সম্পাদক পদে আল আমিন (জুয়েল),কাব বিষয়ক সম্পাদক পদে আব্দুর রাজ্জাক,ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে তন্ময় কুমার সরকার,সমবায় বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ বিন হামিদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এছাড়াও মহিলা বিষয়ক সম্পাদক পদে নবিনা ইয়াসমিন, সহ-মহিলা বিষয়ক সম্পাদক পদে মনিরা পারভীন নির্বাচিত হয়েছেন। উল্লেখ্য, গত শনিবার (২৭ এপ্রিল) সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মান্দা উপজেলা শাখা কার্যালয়ে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর রাত সাড়ে ১১ টার দিকে ভোট গণনা শেষে ফলাফল ঘোষনা করা হয়। এ নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ৯৯৮ জন।

এদের মধ্যে ৭৮৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ নির্বাচনে দুটি প্যানেলে বিভক্ত হয়ে ২৫টি পদে ৪৫জন প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে মোফাজ্জল-বদিউল-খায়রুল ও সাইফুল এর যৌথ প্যানেল থেকে ২৫টি পদে এবং মঞ্জুরুল হাসান (আলম) ও মোজাম্মেল হক (বকুল) এর যৌথ প্যানেল থেকে ১৭ টি পদে । এছাড়াও একক সভাপতি নূর মোহাম্মদ,সিনিয়র সহ-সভাপতি পদে আনিছার রহমান এবং সাংগঠনিক সম্পাদক পদে এসএম বোরহান উদ্দীন প্রতিদ্বন্দ্বিতা করেন। উক্ত নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন মহাদেবপুর উপজেলা রিসোর্স কর্মকর্তা শফিউল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category