• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

ফলোআপ বাঘায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ: সাবেক মেয়র মুক্তার আলীসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

দিনকাল বিডি ২৪ / ৮৪ Time View
প্রকাশঃ সোমবার, ২০ জুলাই, ২০২৬

বাঘা(রাজশাহী) প্রতিনিধি,

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ করে টিভি, আসবাবপত্র পুড়িয়ে দেওয়ার অভিযোগে আড়ানী পৌরসভার সাবেক মেয়র ও দলীয় কার্যক্রম নিষিদ্ধ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুক্তার আলীকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়েছে|

এজাহার নামীয় ১৭ জনসহ অজ্ঞাতনামা আরও ৩০-৩৫ জনকে আসামি করে শনিবার রাতে বাঘা থানায় মামলাটি দায়ের করেন আড়ানী পৌরসভার গোচর গ্রামের বাসিন্দা রোয়াজ প্রামাণিকের ছেলে জিয়াউল হক জিয়া|

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শুক্রবার ১৭ জুলাই রাত সাড়ে ১০টার দিকে আড়ানী বাজার সংলগ্ন বড়াল নদের পূর্বে তালতলা নামক স্থানে অবস্থিত পৌর বিএনপির কার্যালয়ের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে পেট্রোল ও কেরোসিন ঢেলে অগ্নিসংযোগ করা হয়| এতে কার্যালয়ের ভেতরে থাকা টিভি,আসবাবপত্র ও দলীয় প্রধানের টানানো ছবি, ˆবদ্যুতিক মিটার, তার সহ মূল্যবান জিনিসপত্র পুড়ে যায়|

প্রথমদিকে পেট্রোল বোমা নিক্ষেপের সন্দেহে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লেও তদন্তে সেই আলামত পাওয়া যায়নি| তবে ফ্যাসিস্ট সরকারের সমর্থিত লোকজনের বিরুদ্ধে অসৎ উদ্দেশ্যে অগ্নিসংযোগ করে ব্যাপক ক্ষতিসাধনের অভিযোগ আনা হয়েছে মামলায়|

মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে রোববার পৌরসভার পিয়াদা পাড়া গ্রামের বাদল প্রামাণিকের ছেলে এরশাদ আলীকে গ্রেপ্তার করেছে| পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়|

এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ সেরাজুল হক জানান, মামলার পর একজনকে গ্রেপ্তার করা হয়েছে| বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে| তিনি আরও বলেন, “বর্তমানে বাঘা থানা এলাকার পরিবেশ শান্ত রয়েছে| আইন-শৃঙ্খলা রক্ষার ¯^ার্থে শান্ত পরিবেশ বিঘ্নকারীদের কঠোর হস্তে দমন করা হবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category