• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

ফসলি জমি রক্ষার্থে হাজারও কৃষকের আন্দোলন

দিনকাল বিডি / ২৪৪ Time View
প্রকাশঃ বুধবার, ৩০ নভেম্বর, ২০২২

মোঃ আব্দুল আজিজ, হিলি প্রতিনিধি।।
দিনাজপুরের নবাবগঞ্জে আশুরার বিলে আবাদি জমি রক্ষায় এবং বাধ নির্মানের প্রতিবাদে ভুক্তভোগী হাজারও কৃষক আন্দোলন করেছেন। বুধবার (৩০ নভেম্বর) দুপুরে আশুরার বিলে আবাদি জমি রক্ষায় এবং বাধ নির্মানের প্রতিবাদে আন্দোলন করেন তারা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নারী-পুরুষ, বৃদ্ধ, শিশু-কিশোর বিলের পুরনো বাধে ব্যানার পোস্টার হাতে নিয়ে আন্দোলন করছে। নতুন করে আশুরার বিলে বাধ স্থাপনের করলে কয়েক হাজার বিঘা জমিতে ধান আবাদ থেকে তারা বি ত হবেন। প্রায় ২ হাজার হেক্টর এলাকা জুড়ে নবাবগঞ্জ উপজেলার এই আশুরার বিল। নাম বিল হলেও দেখতে নাদীর মতো। বিলের পানি শুকিয়ে গেলে সেখানে ধানের আবাদ করে জীবিকা নির্বাহ করে বিলপাড়ের কয়েক হাজার মানুষ।

ভুক্তভোগী কৃষকরা বলেন, বাপ-দাদার আমল থেকে আমরা এই বিলের জমি চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে আসছি। পানি উন্নয়ন বোর্ড নতুন করে বাধ এবং ড্রেন তৈরি করতে চায়। এটা আমরা হতে দিবো না। আমরা চাই বিলের মাঝখানে আগের পুরনো ড্রেনটি তারা খনন করুক। এতে আমাদের অনেক উপকার হবে। এই বিলের জমি রক্ষার্থে আমরা প্রয়োজনে জীবন দিয়ে দিবো। যতদিন আমাদের দাবি না মানা হবে ততদিন আমাদের আন্দোলন চলমান থাকবে।

তারা আরও বলেন, এই বিলের জমিই আমাদের একমাত্র অবলম্বন। বিলের জমি চাষাবাদ করে আমাদের জীবন চলে। নতুন করে বাধ নির্মাণ করলে ধানের জমি নষ্ট হবে। আবাদ না করলে ছেলে-মেয়েদের নিয়ে চলব কি করে। বাধ নির্মাণ করলে এই বিলে পানি জমে থাকবে। আবার ফসলের জমি কমে যাবে।

সপ্তম শ্রেনীর ছাত্রী রোবিনা ইয়াসমিন বলে, আমি লিখাপড়া করি। বাবা এই বিলের জমি আবাদ করে আমাদের সংসার চালায়। আবাদ না হলে আমার লিখা পড়া বন্ধ হয়ে যাবে। আমার সপ্ন বড় লেখাপড়া করে বড় হয়ে আমি ডাক্তার হবো। যদি জমি না থাকে তবে আমার সপ্ন নষ্ট হয়ে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category