• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

ফিলিস্তিনের মুক্তির দাবিতে রাবি ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

দিনকাল বিডি ২৪ / ৯৭ Time View
প্রকাশঃ সোমবার, ৬ মে, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
দখলদার ইসরায়েল কর্তৃক নিরীহ ফিলিস্তিনিদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদ ও ফিলিস্তিনিদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগ। সোমবার (৬ মে) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি সংলগ্ন তাদের ‘দলীয় টেন্ট’ থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন। পরবর্তীতে ক্যাম্পাসের প্রধান-প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে একই স্থানে মিছিলের সমাপ্তি ঘটে।

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে পালিত এ মিছিলে ¯েøাগানে-¯েøাগানে মুখরিত ছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এ সময় তারা ‘মুক্তি মুক্তি মুক্তি চাই, ফিলিস্তিনের মুক্তি চাই’, ‘ইসরায়েল নিপাত যাক, ফিলিস্তিন মুক্তি পাক’ ইত্যাদি ¯েøাগান দেন।

কর্মসূচি সম্পর্কে জানতে চাইলে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগ ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে আজকের এই বিক্ষোভ মিছিল। আমরা বিশ্বাস করি, ফিলিস্তিন রাষ্ট্র হিসেবে স্বাধীন হবে হবেই। কারণ ছাত্রদের আন্দোলন কখনো বৃথা যায় না। সারাবিশ্বের ছাত্ররা জেগে উঠেছে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে। এখন পর্যন্ত ইসরাইলি হানাদার বাহিনী ৩৫ হাজার গাজাবাসীদের হত্যা করেছে। তার মধ্যে ১৫ হাজারই শিশু। তাদের নির্মম গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু বলেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বিশ্বের অনেক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এবং সাধারণ মানুষ যে আন্দোলন করেছে। তাদের সাথে আমরা একত্রতা পোষণ করছি। আমরা অবশ্যই ফিলিস্তিন রাষ্ট্রকে দখলদার ইজরাইল বাহিনী থেকে মুক্ত করতে চাই। যখন বিশ্বের অনেক বড় বড় মুসলিম নেতারা চুপ ছিল তখন শেখ হাসিনা সাহসের সাথে দেখিয়ে দিয়েছেন কিভাবে অত্যাচারী মানুষের পাশে দাড়াতে হয়। আমি সবাইকে অনুরোধ করছি আপনারা সবসময় ফিলিস্তিনের পাশে থাকবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category