• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

ফুলবাড়ীতে এনসিপির নেতৃবৃন্দ পূজা মন্ডপ পরিদর্শন।।

দিনকাল বিডি / ১০৯ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

মোঃ আশরাফুল আলম
দিনাজপুর ফুলবাড়ী প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ন মূখ্য সমন্বয়ক এবং (ফুলবাড়ী-পার্বতীপুর) দিনাজপুর-৫ আসনের এমপি প্রার্থী ডা: মোঃ আব্দুল আহাদ।
বুধবার মহা নবমীর রাতে ফুলবাড়ী উপজেলার বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে তিনি পূজা মণ্ডপের পুরোহিত, সভাপতি, সম্পাদক,দর্শনার্থী এবং দায়িত্বপ্রাপ্ত সকলের সঙ্গে কুশল বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ফুলবাড়ী উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী মো: ইমরান চৌধুরী নিশাদ,যুগ্ন সমন্বয়কারী জাকির আহমেদ , বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক আনন্দ কুমার গুপ্ত,পুজা উদযাপন পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার সদস্য সম্ভু প্রসাদ, কেন্দ্রীয় কালী মন্দির কমিটির সভাপতি জয় প্রকাশ গুপ্ত, কোষাধক্ষ্য সঞ্জয় গুপ্ত, প্রচার সম্পাদক সৌরভ পালিতসহ এনসিপির অন্যান্য নেতৃবৃন্দ, পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার নেতৃবৃন্দ এবং বিভিন্ন মন্ডপ কমিটির নেতৃবৃন্দ।
পরিদর্শন কালে ডাঃ আব্দুল আহাদ জানান
২৪ এর আন্দোলনে দেশ নতুন করে স্বাধীন হয়েছে আমরা বৈষম্যহীন দেশ গঠন করতে চাই সকলেই যেন নিজ নিজ ধর্ম পালনে স্বাধীনতা পায় সে বিষয়ে এনসিপির নেতৃবৃন্দ আন্তরিকতার সাথে কাজ করছে দেশের পূজা মন্ডপ গুলোতে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন হচ্ছে।
এ সময় পূজা উদযাপন কমিটির আহ্বায়ক আনন্দ কুমার গুপ্তা জানান এবছর ফুলবাড়ী উপজেলার ৬১টি পূজা মন্ডপে শান্তিপুর্ণভাবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উদপন করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category