• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

ফুলবাড়ীতে থাউজেন্ড হসপিটাল এর ৩ য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১৪৯ Time View
প্রকাশঃ সোমবার, ৬ জুলাই, ২০২৬

মোঃ আশরাফুল আলম দিনাজপুর ফুলবাড়ী প্রতিনিধি,

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার রাজারামপুরে অবস্থিত থাউজেন্ড ডেইস ডট লাইফ হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড এর ৩ য় বর্ষ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুর দুইটার দিকে হসপিটাল চত্বরে এই আয়োজন করা হয়। উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রয়্যাল নরওয়েজিয়ান রাষ্ট্রদূত হোকন অরল্ড গুলব্রান্ডসেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর ৫ আসনের সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক।এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসান, ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডঃ মশিউর রহমান, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শাহ।এছাড়া উপস্থিত ছিলেন হাসপাতালে এমডি মোস্তাফিজুর রহমান,পরিচালক রনি চৌধুরী, পরিচালক সাগরিকা চৌধুরীসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা কর্মচারী বৃন্দ।হাসপাতাল পরিদর্শন করে রাষ্ট্রদূত সন্তোষ প্রকাশ করে বলেন গ্রামীণ পর্যায়ে সুন্দর একটি হাসপাতাল নির্মাণ হয়েছে,আশা করি এই হাসপাতালে গরিব অসহায় মানুষ সঠিক সেবা পাবে।আলোচনা সভা শেষে হাসপাতাল চত্বরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় মেডিকেল ক্যাম্পে শতাধিক অসহায় মানুষকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়।অনুষ্ঠানের বিষয়ে রনি চৌধুরী বলেন গরীব অসহায় মানুষকে স্বল্প মূল্যে ভালো সেবা দেওয়ার উদ্দেশ্যে আমরা এই প্রতিষ্ঠান করেছি, আপনারা আমাদের ভুল ত্রুটি গুলো ধরিয়ে দিবেন, যদি কোন পরামর্শ থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা অসহায় মানুষদের সঠিক সেবা প্রদান করতে চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category