• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

ফুলবাড়ীতে বাংলাদেশ কেমিস্টস্ ড্রাগিস্টস চার দফা দাবিতে ঘন্টা ব্যাপী মানববন্ধন।।

দিনকাল বিডি / ৩৩০ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

মোঃ আশরাফুল আলম
দিনাজপুর ফুলবাড়ী প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ীতে চার দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
ফুলবাড়ী উপজেলা কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির সভাপতি আনিসুর রহমানের,
সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন
আরমান ফার্মেসির স্বত্বাধিকারী আলহাজ্ব আরমান বাদশা, মেডিসিন পয়েন্ট এর স্বত্বাধিকারী আখেরুজ্জামান আখের,
এ সময় উপস্থিত ছিলেন সিদ্দিকিয়া হোমিও হল এর সত্বাধিকারী সোলাইমান মন্ডল,দিপালী মেডিকেল এর স্বত্বাধিকারী অর্জুন কুমার, মমতাজ ফার্মেসির স্বত্বাধিকারী মাহবুবুর রহমান, তিন বোন সার্জিক্যাল এর স্বত্বাধিকারী আতাউর রহমান, সহ উপজেলার প্রায় ১৯৬ টি ফার্মেসির স্বত্বাধিকারী গন উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা জানান
আমাদের চার দফা দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে। দাবীগুলো ঔষুধ বিক্রয় কমিশন বৃদ্ধি করা, ড্রাগ লাইসেন্স বিহীন ফার্মেসিতে ওষুধ কোম্পানি কর্তৃক ঔষধ সরবরাহ বন্ধ করা,মেয়াদ উত্তীর্ণ ঔষধ দ্রুত সময়ের মধ্যে ফেরত নেওয়া এবং প্রতিস্থাপন করা, সকল ঔষধের মূল্য সরকার কর্তৃক নির্ধারণ করা।
মানববন্ধনে বক্তারা জানান দাবি আদায় না হলে সারা দেশে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category