• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহীতে বন্যার্তদের পাশে আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট রাজশাহী রেঞ্জে নওগাঁর পাঁচ পুলিশ কর্মকর্তাকে সম্মাননা নওগাঁর মান্দায় আইনজীবীর বসতভিটা দখলের চেষ্টা, আদালতে মামলা রাজশাহীতে পৃথক অভিযানে গ্রেপ্তার ১২, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁর মহাদেবপুরে পাইলস অপারেশনে নারীর মৃত্যু: আল-মদিনা হাসপাতালের ওটি ও ডায়াগনস্টিক সিলগালা চোর সন্দেহে পিটিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার ১ রাজশাহীতে সাংবাদিককে হত্যাচেষ্টার অভিযোগ, ৫ জনের বিরুদ্ধে মামলা বদলগাছী প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে মৃত্যু পার্বতীপুরে র‌্যাবের অভিযানে ৯২ রাউন্ড গুলি উদ্ধার

ফুলবাড়ীতে বাড়ীর পাশের জমিতে বিষ প্রয়োগ খামারির অর্ধশত হাঁসের মৃত্যু।।

দিনকাল বিডি ২৪ / ৮১ Time View
প্রকাশঃ বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
Oplus_16908288

মোঃ আশরাফুল আলম দিনাজপুর জেলা প্রতিনিধি,

দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের দক্ষিণ সুজাপুর বউ মেলার পার্শ্ববর্তী এলাকায় জমিতে বিষ প্রয়োগ করায় খামারির প্রায় অর্ধশত হাঁস মারা গেছে।
এবিষয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত খামারি।
দক্ষিণ সুজাপুর গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে মোঃ মোক্তারুল হক খান এর থানায় দায়ের কৃত অভিযোগ সূত্রে জানা যায় বিবাদী সাজু ফকির তার জমিতে বিষ প্রয়োগ করেছে কিন্তু বিষয়টি স্থানীয় কেউ জানেন না।
বিষয়টি না জানার কারণে মোক্তারুল হক খান তার খামারের হাঁস গুলো পানি খাওয়ার জন্য ছেড়ে দেন।
হাঁস গুলো সাজু ফকিরের জমিতে পানি খাওয়ার পর ছটফট করতে থাকে এবং সেখানে মোট ৪৫ হাঁস মারা যায়।
এই ঘটনায় খামারি মুক্তারুল হক খান এর প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
তিনি অভিযোগে আরো বলেন সাজু ফকির ইতিপূর্বেও কাউকে না জানিয়ে তার জমিতে বিষ প্রয়োগ করায় অনেকের হাঁস-মুরগি মারা গিয়েছে।
এ বিষয়ে তিনি ক্ষতিপূরণ সহ বিবাদীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সহযোগিতা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category