• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

ফুলবাড়ীতে মাদ্রাসার শিক্ষকদের নিয়ে ইফতার মাহফিল।।

দিনকাল বিডি / ১৪২ Time View
প্রকাশঃ রবিবার, ৯ মার্চ, ২০২৫

মোঃ আশরাফুল আলম
দিনাজপুর ফুলবাড়ী প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার
মাদ্রাসা শিক্ষকদের নিয়ে ইফতার মাহফিল করেছেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম।
৭ রমজান শনিবার ফুলবাড়ী দারুস সুন্নাহ সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসা চত্তরে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ফুলবাড়ী উপজেলার সকল মাদ্রাসার শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শাহাপুর মাদ্রাসার প্রিন্সিপাল আলহাজ্ব সৈয়দ আব্দুল ওহাব, লালপুর দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল নুরুল ইসলাম, অম্র বাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছামিউল ইসলাম,পৌর বিএনপির সহ-সভাপতি মমতাজুল ইসলাম, পৌর যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম জুয়েল, যুগ্ম আহবায়ক শাহেদ ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও ইফতার মাহফিলে পৌর বিএনপি’র সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মী ও সকল মাদ্রাসার শিক্ষকগণ এবং প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের আয়োজনে ছিলেন ফুলবাড়ী পৌর বিএনপি সকল অঙ্গ সহযোগী সংগঠন।
ইফতার মাহফিলের সাহাজুল ইসলাম দিনাজপুর ৫ আসনে সংসদ সদস্য হিসেবে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশা করেন।
তিনি বলেন দল যদি আমাকে মনোনয়ন দেয় ভাল মনে করে তাহলে আমি জনগণের জন্য এই আসনে ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category