• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

ফুলবাড়ীতে মৎস্য পক্ষ ২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে

দিনকাল বিডি ২৪ / ১১০ Time View
প্রকাশঃ রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

মোঃ আশরাফুল আলম দিনাজপুর ফুলবাড়ী প্রতিনিধিঃ

দিনাজপুরের ফুলবাড়ীতে মৎস্য পক্ষ ২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।।
রুপালি মৎসে স্বনির্ভর দেশ সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন উপলক্ষে ফুলবাড়ীতে আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
১৬ আগস্ট সকাল ১০ঃ৩০ ঘটিকায় ফুলবাড়ী উপজেলা পরিষদ চত্বরে মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য রেলি বের হয়,রেলি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সাংবাদিক আশরাফ পারভেজ এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ রাশেদা আক্তার।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম,উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সারোয়ার হাসান, উপজেলা খাদ্য পরিদর্শ মিজানুর রহমান,সমবায় কর্মকর্তা মাজহারুল ইসলাম, বেদদিঘী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান মন্ডল, ফুলবাড়ী পৌর বিএনপি’র সদ্য সাবেক সভাপতি আবুল বাশার, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নবাব আলী সরকার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সাংবাদিকবৃন্দ ও মৎস্য চাষী বৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভার পূর্বে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে মাছ অবমুক্ত করা হয়।
মৎস্য চাষে বিশেষ ভূমিকা রাখায় অনুষ্ঠানে তিনজন মৎস্য চাষীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category