• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

ফুলবাড়ীতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ চেকপোস্ট ও সেনাবাহিনীর উদ্যোগে হাট বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে

দিনকাল বিডি ২৪ / ১৪২ Time View
প্রকাশঃ রবিবার, ১ জুন, ২০২৫

মোঃ আশরাফুল আলম দিনাজপুর ফুলবাড়ী প্রতিনিধি,

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পৌর শহরের ঢাকা মোড়ে বিশেষ চেক পোস্ট বসিয়ে মোটরসাইকেল চালকদের হেলমেট,গাড়ির কাগজ যাচাই-বাছাই সহ চালকদের সচেতন করেন সেনাবাহিনীর সদস্য বৃন্দ, ফুলবাড়ী থানা পুলিশ ও দিনাজপুর ট্রাফিক পুলিশ।
রবিবার ১ জুন দুপুর তিন ঘটিকা থেকে সন্ধ্যা পর্যন্ত এই বিশেষ চেক পোস্ট পরিচালনা করা হয়,এ সময় সেনাবাহিনীর সদস্যবৃন্দ বাইক চালকদের মাথায় হেলমেট রাখতে গুরুত্বসহকারে সচেতন করেন,পাশাপাশি গাড়ির যাবতীয় কাগজপত্র সঙ্গে রাখার পরামর্শ দেন।
গাড়ির কাগজপত্র ও হেলমেট না থাকায় চালকদের কছে জরিমানা আদায় করেন এবং মামলা দেন ট্রাফিক পুলিশ।
চেকপোস্ট পরিচালনার পাশাপাশি ফুলবাড়ীর গরু ছাগলের হাট পরিদর্শন করেন সেনাবাহিনীর একটি পরিদর্শন টিম,এছাড়াও ফুলবাড়ী বাজারকে চাঁদা মুক্ত রাখতে,বিশেষ মহড়া পরিদর্শন করেন সেনাবাহিনীর সদস্যরা,এবং বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদে ব্যবসায়ীদের সচেতন করেন তারা।
সেনাবাহিনীর এমন অভিযানে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিক সমাজ সেনাবাহিনীর উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করেছেন হাট ইজারাদার ও ক্রেতা বিক্রেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category