• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

ফুলবাড়ী পৌর শহরে আসন্ন ত্রয়োদশ নির্বাচনে ধানের শীষ পদ প্রার্থীর পক্ষে গণসংযোগ

দিনকাল বিডি ২৪ / ৩১০ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
Oplus_16908288

মোঃ আশরাফুল আলম দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ নির্বাচনে ধানের শীষ পদ প্রার্থী ব্যারিষ্টার এ.কে.এম কামরুজ্জামান এর পক্ষে মিছিল ও পথসভা চালিয়ে যাচ্ছেন
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা ও পৌর ছাত্রদল।
মঙ্গলবার সকাল ১১টায় ফুলবাড়ী সরকারি কলেজ শহীদ মিনার চত্বর থেকে এক বিশাল ফেস্টুন ও ব্যানার নিয়ে ফুলবাড়ী পৌর শহর বিভিন্ন এলাকায় মিছিল করেন। মিছিল শেষে উবর্শী সিনেমা হলের সামনে এসে ধানশীষ মার্কার পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফুলবাড়ী উজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ খুরশিদ আলম মতি।
তিনি বলেন, এই ফুলবাড়ী-পার্বতীপুর এলাকার উন্নয়ন করতে হলে ধানের শীষ মার্কায় ভোট দিতে হবে।অনেকে অনেক মার্কা নিয়ে প্রতিশ্রুতি দিবে সেদিকে কান দিবেন না। আগামী ১২ই ফেব্রুয়ারী দেশে গণতন্ত্র রক্ষায় একটি গুরুত্বপূর্ণ জাতীয় নির্বাচন এই নির্বাচনে সবাই অংশগ্রহণ করবেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক ছাত্র নেতা ও ফুলবাড়ী উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ মাহাবুব আলম মিলন, ফুলবাড়ী উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ জিয়াবুর রহমান,ও উপজেলা ছাত্রদল আহ্বায়ক কামেল হাসান-নাঈমুর রহমান,সাবু মহন্ত, মেহেদী হাসান, সহ স্থানীয় নেতকর্মীগণ।
ফুলবাড়ী নির্বাচনী এলাকায় নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে তত বেড়ে উঠছে নির্বাচনের আমেজ। সকাল থেকে সন্ধ্য পর্যন্ত চলছে প্রার্থীদের আনাগোনা ও প্রচার প্রচারনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category