• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

ফুলবাড়ীতে দুধিপুকুর ইসলামিয়া মাদ্রাসায় ৫০ বছরেও স্থাপিত হয়নি সরকারি ভবন।

দিনকাল বিডি / ৩৫৬ Time View
প্রকাশঃ রবিবার, ৩০ অক্টোবর, ২০২২

মোঃ আশরাফুল আলম

দিনাজপুর ফুলবাড়ী প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির দুধিপুকুর ইসলামিয়া মাদ্রাসায় ৫০ বছরেও স্থাপিত হয়নি সরকারি ভবন। মাটির জরাজীর্ণ টিনসেট ঘরে চলতে মাদ্রাসার শিক্ষার্থীদের ক্লাস। ১৯৭১ইং সালে ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপিতে স্থাপিত হয় দুধিপুকুর ইসলামিয়া মাদ্রাসা। হাঁটি হাঁটি পা পা করে গ্রাম থেকে সাহায্য নিয়ে স্থাপিত এই মাদ্রাসাটি। মাদ্রাসাটি ১৯৭৮ ইং সালে এমপিও ভূক্ত হয়। এই মাদ্রাসায় মোট ১৯ জন শিক্ষক শিক্ষিকা ও ৩২০ জন শিক্ষার্থী রয়েছে। প্রথম শ্রেণি থেকে ১০ শ্রেণি পর্যন্ত শিক্ষা ব্যবস্থা রয়েছে। চারটি আধাপাকা ঘর, ৬টি মাটির ঘর রয়েছে। ২৫ শতাংশ জমির উপর স্থাপিত হয় এই মাদ্রাসাটি।

মাদ্রাসার মোট জায়গা ১ একর ২০ শতাংশ। দলিল পত্রে রয়েছে ৯৯ শতাংশ জমি। মাদ্রাসাটি স্থাপিত হওয়ার পর থেকে মাদ্রাসাটির অবকাঠামোগত কোন উন্নয়ন হয়নি। মাদ্রাসার সুপার মোঃ সাদেকুল ইসলাম দায়িত্বে রয়েছেন। সহকারী সুপার আব্দুল হাই সিদ্দিক জানান, বহু কাল থেকে মাদ্রাসাটি নিজের অর্থায়নে পরিচালিত হচ্ছে। ১৯৭৮ ইং সালে এমপিও ভূক্ত হওয়ার পর মাদ্রাসার শিক্ষকেরা জীবিকার পথ ফিরে পায়। কিন্তু মাদ্রাসার অবকাঠামোগত অবস্থা অবহেলিতই রয়ে গেছে। ২০১৬ ইং সালে মাদ্রাসাটির পরিক্ষার ফলাফল ভালো হওয়ায় মাদ্রাসা শিক্ষা মন্ত্রনালয় থেকে ১ লক্ষ টাকা শিক্ষকদেরকে উপহার হিসেবে প্রদান করেন।

চলতি বছর ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন মাদ্রাসার এই অবস্থা দেখে ৮০ হাজার টাকা মাদ্রাসায় দান করেন। সেই টাকা দিয়ে প্রায় ৭০ ফিট বাউন্ডারি ওয়াল নির্মাণ করা হয়েছে। নতুন কমিটি তৈরি হওয়ার পর কমিটি আস্বাস দিয়েছেন এখানে যে ভাবে হোক শিক্ষা ব্যবস্থার প্রসার ঘটাতে ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে ঐ কমিটির। বর্তমান মাদরাসাটি অবহেলিত অবস্থায় রয়েছে। এমন দৃশ্য না দেখলে বোঝার উপায় নেই। তাই এলাকাবাসী মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা উন্নতির জন্য মাদ্রাসার একটি উন্নত ভবন নির্মানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category