• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

ফুলবাড়ী উপজেলা পরিষদে ৫০টির বেশি গাছ অতি পুরাতুন হওয়ায় ভবনগুলি ঝুকির মধ্যে।।

দিনকাল বিডি ২৪ / ১২৩ Time View
প্রকাশঃ শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪

মোঃ আশরাফুল আলম , দিনাজপুর ফুলবাড়ী প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদ চত্বরে প্রায় ৫০টির অধিক গাছ অতিপুরাতুন হওয়ায় গাছগুলি না কাটার কারণে সরকারি ভবনগুলি ঝুকির মধ্যে রয়েছে। বর্ষাকাল এলে গাছগুলি ঝড়ে ভবনের উপরে হেলে পড়ে এতে ভবনগুলির ওয়াল ভেঙ্গে পড়ছে। এমনকি ভবনের উপরে গাছের ডাপালা পড়ে থাকায় ভবনগুলি শ্যাতশ্যাতে থাকায় ভবনের আয়ুষ্ককাল কমে যাচ্ছে। অপরদিকে গাছগুলি অতিপুরাতন হওয়ায় গাছের নিচের শিকড়গুলি ভবনের নিচে চলে যাছে এতে ভবনগুলি ফাঁটল ধরার সম্ভববনা রয়েছে। উপজেলা পরিষদের পানিষ্কাশনের ড্রেনগুলি ইতিমধ্যে গাছের শিকড়ের জন্য নষ্ট হয়ে গেছে। গাছগুলি কাটা না হলে ড্রেন নির্মাণ করা সম্ভব নয়। বিআরডিবি অফিস, উপজেলা নির্বাহী অফিসারের অফিসের পিছনে ড্রেন না থাকায় বর্ষাকালে হাটুজল জমা হয়। এতে ভবনগুলির নিচের ক্ষতিগ্রস্থ হচ্ছে। এবিষয়ে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আল কামাহ তমাল এর সাথে কথা বললে তিনি জানান, সরকারি গাছ আমার কাটার কোন অধিকার নাই, তবে সরকারি বিধি মোতাবেক যেহেতু উপজেলা পরিষদের ভবনগুলির ক্ষতি হচ্ছে বিষয়টি জেলা প্রশাককে অবগত করতে পারি। তবে গাছগুলি কাটা অতি প্রয়োজন। এই পুরাতন গাছগুলি কেটে ফেলা হলে ঔষুধী, ফলজ, বনজ গাছ লাগালে উপজেলা সৌর্ন্দয্য বৃদ্ধি পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category