• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

ফোনে কালেমা পড়ার পর মসজিদে মিলল ব্যক্তির ঝুলন্ত মরদেহ

দিনকাল বিডি ২৪ / ৫৮ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

মোঃ সাইফুল ইসলাম বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :

নাটোরের বাগাতিপাড়ায় জামে মসজিদের জানালার লোহার সঙ্গে আব্দুল মমিন (৫০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সোনাপুর বাজার সংলগ্ন ডুমরাই ঢাকাপাড়া জামে মসজিদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আব্দুল মমিন ওই গ্রামের মৃত হযরত আলীর ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, মৃত্যুর আগে স্ত্রী মঞ্জুয়ারা বেগমকে মোবাইল ফোনে কল করেন মমিন। কথা বলার একপর্যায়ে তিনি ফোনে কালেমা পড়েন। এরপর তাঁর কণ্ঠস্বর শুনতে না পেয়ে পরিবারের সদস্যরা তাঁকে খুঁজতে শুরু করেন। পরে মসজিদের খাদেম বেলাল হোসেন ঝাড়ু দিতে গিয়ে জানালার লোহার সঙ্গে মমিনের মরদেহ ঝুলতে দেখে স্থানীয়দের খবর দেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মমিনের ছেলে বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ জন্য ছেলের শ্বশুরবাড়ি থেকে কিছু টাকা দেওয়া হলেও আরও টাকার প্রয়োজন ছিল। এ নিয়ে মমিনের সঙ্গে তাঁর স্ত্রীর মনোমালিন্য ও পারিবারিক অশান্তি চলছিল। পরিবারের ধারণা, এ কারণেই মমিন আত্মহত্যা করেছেন।

বাগাতিপাড়া মডেল থানায় ভারপ্রাপ্ত ওসির দায়িত্বে থাকা এসআই মো. আব্দুর রাজ্জাক বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category