• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

বকশীগঞ্জে অসহায় শিক্ষার্থীদের মাঝে মুক্তিযোদ্ধা ভাতার অর্থ বিতরণ

দিনকাল বিডি / ২০৮ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে বীর মুক্তিযোদ্ধার সম্মানী ভাতার অর্থ দুস্থ ও অসহায় শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে।
বৃস্পতিবার বিকালে বকশীগঞ্জ সরকারি গণগ্রন্থাগারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৮ জন শিক্ষার্থীর মাঝে সম্মানী ভাতার অর্থ বিতরণ করা হয়।
নগদ অর্থ বিতরণকালে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কারিগরি শিক্ষা ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক ড.সিরাজুল ইসলাম।
বীরমুক্তিযোদ্ধা আফসার আলীর সভাপতিত্বে সম্মানী ভাতা বিতরণ অনুষ্ঠানে এসময় অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার মুন মুন জাহান লিজা, সহকারী কমিশনার (ভূমি) মো. আতাউর রাব্বী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক, সহকারী লাইব্রেরিয়ান মাহমুদা আক্তার, বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ফরিং, সাবেক সাব রেজিস্ট্রার অ্যাডভোকেট গোলাম রব্বানী, ইসলামী ব্যাংক বাংলাদেশ লি: এর বকশীগঞ্জ শাখার ব্যবস্থাপক আনোয়ার হোসেন ফুয়াদ, উপজেলা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে ২৮টি কম্বল বিতরণ করা হয়।
উল্লেখ্য, গত এক বছর থেকে বীরমুক্তিযোদ্ধা আফসার আলী তার সম্মানী ভাতার অর্থ স্থানীয় অসহায়, দুস্থ শিক্ষার্থীদের মাঝে বিতরণ করে আসছেন। তার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সুধীমহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category