• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

বকশীগঞ্জে ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

দিনকাল বিডি / ৪৯৫ Time View
প্রকাশঃ রবিবার, ২ অক্টোবর, ২০২২

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে মিথ্যা মামলা, হামলা ও হয়রানি থেকে রেহাই পেতে সদর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোক্তারুজ্জামান নুদুর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী পরিবার।
রোববার দুপুর ১ টায় বকশীগঞ্জ ধানুয়া কামালপুর ইউনিয়নের খামার গেদরা উত্তর পাড়া গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে হেলাল উদ্দিন তার নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে হেলাল উদ্দিন বলেন, আমার মামা বকশীগঞ্জ সদর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোক্তারুজ্জামান নুদু ও আমি একই গ্রামের বাসিন্দা। আমার মায়ের জমির অংশী নিয়ে আমার পরিবারের নামে একের পর এক মিথ্যা মামলা দায়ের করে যাচ্ছেন তিনি। আমার পরিবারের জমি জোরপূর্বক দখল ও তার মিথ্যা মামলায় হয়রানির কারণে আমি নি:স্ব হয়ে পড়েছি।
তিনি সরকারি চাকুরীজীবী ও প্রভাবশালী হওয়ায় আমার পরিবারের বিরুদ্ধে ৪ টি মামলা ও তার লোকজন দিয়ে আরো দুটি মামলা দায়ের করেছেন। আমাকে আরো ফাঁসাতে তিনি ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। তার এহেন কর্মকান্ডে আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।
তাই তিনি সংবাদ সম্মেলন করে তার পরিবারের নিরাপত্তা দাবি করে মিথ্যা মামলা ও হয়রানি থেকে বাঁচতে জেলা প্রশাসক , পুলিশ সহ সংশ্লিষ্টদের প্রতি আকুল আবেদন জানান এবং মামলাবাজ ভূমি কর্মকর্তা মোক্তারুজ্জামানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
সংবাদ সম্মেলনে তার স্ত্রী মিনু আক্তার ও তার বৃদ্ধা মা মাহফুজা বেগম উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category